Apan Desh | আপন দেশ

রুনা লায়লা মৃত্যুর খবরে তানি লায়লার ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৭, ৯ সেপ্টেম্বর ২০২৬

রুনা লায়লা মৃত্যুর খবরে তানি লায়লার ক্ষোভ

ছবি: সংগৃহীত

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তিনি অসুস্থ হয়ে ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন’, এমন একটি গুজব ছড়িয়েছে।

এ ঘটনায় বেশ ক্ষুব্ধ ও হতাশ শিল্পীর পরিবার। তার একমাত্র কন্যা তানি লায়লা বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তানি পোস্টে লেখেন, সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই  দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানো হয়। এ বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত ও অতিষ্ট হয়ে পড়েছি! আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কন্টেন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করব। যতক্ষণ না এ সব মাথামোটা লোক তাদের এসব বাজে কাজ বন্ধ করে।

আক্ষেপ প্রকাশ করে তানি লেখেন, আমার মা তার জীবনের ছয় দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন। অথচ মানুষ এখনও তাকে এভাবেই অসম্মান করে চলেছে; কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য!

শিল্পীর সুস্থতার কথা নিশ্চিত করে তানি লেখেন, আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই। এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি। গণমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে তথ্য যাচাই করুন এবং যথাযথ সতর্কতা অবলম্বন করুন।

সবশেষে তানি তার অনুসারীদের কাছে আহবান জানিয়েছেন, যেসব পেজ-চ্যানেল থেকে এরকম গুজব ছড়ানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে রিপোর্ট করতে।

রুনা লায়লার বয়স এখন ৭৪ বছর। এ বয়সেও তিনি গানে সক্রিয় রয়েছেন। গেল মাসেই অস্ট্রেলিয়ার দুই শহরে কনসার্ট করেছেন। তার কিছুদিন আগে শিল্পকলা অ্যাকাডেমিতেও গান করেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়