ছবি: আপন দেশ
পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা ফটোসেশন রাজনীতি করি না, ছবি শো করার রাজনীতি করি না। আমরা বাস্তবে কাজ করে দেখিয়ে দেই। আজকে খাল পরিষ্কার উদ্বোধন দেখবেন কোন কোন রাজনৈতিক দলের নেতা এখানে এসে ছবি তুলবেন প্রচার করবেন।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে শহরের মাদাম- শিশু পার্ক সড়কের পাশে রহমতখালী খাল পরিষ্কার পরিচন্নতা কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
আরও পড়ুন<<>>বাঁচানো গেল না সেই বৃদ্ধাকে, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। ধাপে ধাপে কাজ চলছে। সরকারের ৬ মাস সময় অতিবাহিত হয়েছে। সময় দিতে হবে কাজের সুযোগ দিতে হবে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সামাজিক কাজে থাকতে হবে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিস্কার পরিচন্নতা কর্মসূচি দলীয় ভাবে পালন করতে হবে।
এ সময় তিনি ডিসি অফিস পাশ থেকে শিশু পার্ক সড়কের খালকে লেকে পরিনত করার ঘোষণা দেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































