Apan Desh | আপন দেশ

অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৯, ১০ সেপ্টেম্বর ২০২৬

অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলারের ওপরে অবস্থান করছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ৭ মিনিটে (বাংলায় দেশ সময় সকাল ৭টা ৭ মিনিট) ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১০১ দশমিক ৩৪ ডলারে দাঁড়ায়। 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৬ মাস ধরে চলা সংঘাতের মধ্যে জাহাজ চলাচলকে কেন্দ্র করে উভয় পক্ষের বড় ধরনের হামলার পর সরবরাহ সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বহুল ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৫৫ ডলারে পৌঁছায়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমে যাওয়া এবং সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর ফলে বৈশ্বিক বাজারে তেলের মজুত কমতে থাকলে আগামী দিনগুলোতে দাম আরও বাড়তে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়