ফাইল ছবি
শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পেতে যাচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। এ সম্মাননা প্রদান করা হবে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৫তম আসরে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এ খ্যাতিমান শিল্পী।
এর আগে এ সম্মাননা পেয়েছেন জোহরা সেহগাল (২০১২), মৈত্রীপালা সিরিসেনা (২০১৫) এবং সেনিয়া রেবেক্কানা (২০১৬)। সে ধারাবাহিকতায় চতুর্থ বিশিষ্ট ব্যক্তি হিসেবে এ পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন রুনা লায়লা।
উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা তাকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, কয়েক দশক ধরে তার সুমধুর কণ্ঠ ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে এবং দুই দেশের সাংস্কৃতিক বন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আরও পড়ুন <<>> আজ আন্তর্জাতিক নৃত্য দিবস
প্রতিক্রিয়ায় রুনা লায়লা সামাজিকমাধ্যমে ধন্যবাদ জানিয়ে বলেন, এ সম্মাননা পাওয়ার আমন্ত্রণ তার জন্য অত্যন্ত গর্বের এবং তিনি অনুষ্ঠানে অংশ নেয়ার অপেক্ষায় রয়েছেন।
আগামী ৪ মে থেকে ৮ মে পর্যন্ত নয়া দিল্লিতে এ উৎসব অনুষ্ঠিত হবে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্রে এর বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






















