ফাইল ছবি
আজ ২৯ এপ্রিল, (বুধবার) আন্তর্জাতিক নৃত্য দিবস। সারা বিশ্বে প্রতি বছরের এদিনে নানা উৎসব -আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। ১৯৯২ সালে দিবসটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে। ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নৃত্য দিবস।
এ বছর বিশ্ব নৃত্য দিবসের প্রতিপাদ্য ‘ঐক্য, সৃজনশীলতা ও অন্তর্ভুক্তি’। শিল্পকলা একাডেমি ছাড়াও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও নৃত্যশিল্পী ফাউন্ডেশনও বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল পাঁচটায় একাডেমির নৃত্যশালা ভবনের সামনে থেকে নৃত্যশিল্পীদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শিল্পকলা একাডেমির দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হয়। প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক (তথ্য সম্প্রচার ও সংস্কৃতি মন্ত্রণালয়) উপদেষ্টা জাহেদ উর রহমান। মুখ্য আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত নৃত্য গবেষক ও নৃত্য পরিচালক আমানুল হক।
আরও পড়ুন<<>>ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত
বুধবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলা এবং স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমাপনী দিনে নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করবে ২৩টি দল। দলগুলো বিভিন্ন ঘরানার নৃত্য পরিবেশন করবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





















