Apan Desh | আপন দেশ

রুহটা ইন্ডিয়ায়, আমি আমেরিকায়: মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫১, ২২ নভেম্বর ২০২৫

রুহটা ইন্ডিয়ায়, আমি আমেরিকায়: মাহিয়া মাহি

সিনেমায় অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় নায়িকা মাহিয়া মাহি। বিভিন্ন ছবি ও ভিডিওতে নিয়মিত ভক্তদের সঙ্গে নিজেকে ভাগ করে নেন তিনি। এবার এক রহস্যময় ক্যাপশন দিয়ে আবারও আলোচনায় এ অভিনেত্রী।

নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেছেন মাহি। সেখানে দেখা যায়, ওভার কোটে জড়ানো শীতের সাজে হাজির হয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন- ‘আমার রুহটা ইন্ডিয়ায়, আর আমি আমেরিকায়।’ 

আরও পড়ুন<<>>আবারও মা হচ্ছেন সোনম কাপুর 

তবে কী কারণে এমন পোস্ট-এ বিষয়ে কিছুই জানাননি অভিনেত্রী। যদিও অনেকেই ধারণা করছেন, স্বামী রাকিব সরকারকে কেন্দ্র করেই এ অনুভূতির প্রকাশ। শুটিং বা ব্যক্তিগত ব্যস্ততায় মাহি এখন আমেরিকায়, আর রাকিব হয়তো অবস্থান করছেন ভারতে-এমনটাই অনুমান করছেন নেটিজেনরা।

সম্প্রতি দাম্পত্য জীবন নিয়ে শিরোনামে এসেছিলেন মাহি। এরপর জায়েদ খানের আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হয়ে আলোচনায় আসেন তিনি। নতুন পোস্টটি আবারও ভক্ত ও অনুসারীদের দৃষ্টি কাড়ল।

চলচ্চিত্রে খুব বেশি ব্যস্ত না থাকলেও ব্যক্তিজীবন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি-এসব নিয়েই নিয়মিত আলোচনায় থাকছেন জনপ্রিয় এ অভিনেত্রী।
আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch