Apan Desh | আপন দেশ

সিনেমা ছেড়ে আধ্যাত্মিকতায় মন জ্যাকলিনের!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:২০, ১৮ জুন ২০২৫

আপডেট: ২২:২২, ১৮ জুন ২০২৫

সিনেমা ছেড়ে আধ্যাত্মিকতায় মন জ্যাকলিনের!

সম্প্রতি বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত ‘হাউসফুল ৫’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটি নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে সিনেমার গল্প, তারকাদের অভিনয় সবকিছু নিয়েই আলোচনা চলছে।

সিনেমা মুক্তির পর যখন সময়টা উপভোগের, তখনই গ্ল্যামারের জগৎ ছেড়ে অন্য এক জগতে পা বাড়ালেন জ্যাকলিন। এবার আধ্যাত্মিকতার খোঁজে বেঙ্গালুরু পাড়ি দিয়েছেন তিনি। সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন ভারতের জনপ্রিয় আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের আশ্রমে।

আশ্রমে গিয়েই জনপ্রিয় এ বলিউড অভিনেত্রী দেখা করেন গুরুর সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব মুহূর্তের ছবি শেয়ার করেছেন জ্যাকলিন।

আরওপড়ুন<<>>নাটকের শিল্পীদের বেডরুমে পছন্দ করি, সিনেমা হলে না’

গুরুর সঙ্গে ছবি দিয়ে তিনি লিখেছেন, আমার হৃদয় ভরে গিয়েছে। গুরুদেব, আলোর দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম। ছবিতে দেখা যায়, জ্যাকলিনের পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার-কামিজ।

সাজের ছিটেফোঁটাও নেই। কেবল গুরুদেবের উপস্থিতিতেই যেন শান্তি খুঁজে পেয়েছেন এ অভিনেত্রী। আশ্রমে শুধু গুরুদেবই নয়, হাতি, ঘোড়া, বাছুর, ষাঁড়দের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় তাকে। শিক্ষার্থীদের সঙ্গেও ছবি তুলেছেন জ্যাকলিন।

‘হাউসফুল ৫’-এর পর জ্যাকলিন ফার্নান্দেজকে দেখা যাবে আহমেদ খানের পরিচালনায় ‘জঙ্গল’ ছবিতে। সেখানে তার সঙ্গে থাকছেন অক্ষয় কুমার ও দিশা পাটানি।

উল্লেখ্য, জ্যাকলিন বহু দিন ধরেই আলোচনায় রয়েছেন তার কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে। আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত সুকেশ এখন জেলেই রয়েছেন। জেল থেকে একাধিকবার উপহার পাঠিয়ে জ্যাকলিনকে আলোচনায় রেখেছেন তিনি।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়