ছবি: আপন দেশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিনজনকে কারাদন্ড দেয়া হয়েছে। মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে এ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ জুলাই) দিনব্যাপী উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রাম ও বসুরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশ সমন্বয়ে পরিচালিত টাস্কফোর্স অভিযান হয়। মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের মাধ্যমে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ঘটনাস্থলেই তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বসুরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের রামদি এলাকার সোবহান মাস্টার বাড়ির মৃত আবুল কালামের ছেলে জামাল উদ্দিন (৫০)। তাকে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এছাড়া সিরাজপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের উত্তম কুমার দাসের ছেলে অরুন চন্দ্র দাস (৪৭)। তাকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড করা হয়।
আরও পড়ুন <<>> চট্টগ্রাম অঞ্চলে বন্যা-পাহাড়ধসে নিহত ৪৩
বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের রেজু মিয়ার বাড়ির মৃত ডা.মোতাহের হোসেনের ছেলে ফখরুল হোসেনকে সাত দিনের কারাদন্ড এবং ৫০০শত টাকা অর্থদন্ড করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































