Apan Desh | আপন দেশ

বাগদানের ১ বছর পর বিয়ে করলেন আনশুলা কাপুর

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫৬, ৭ জুলাই ২০২৬

বাগদানের ১ বছর পর বিয়ে করলেন আনশুলা কাপুর

ছবি : সংগৃহীত

বাগদানের এক বছর পর প্রেমিক রোহান ঠাকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বনি কাপুরের কন্যা আনশুলা কাপুর। 

সোমবার (০৬ জুলাই) মুম্বাইয়ের তাজ ল্যান্ডে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এসময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। হিন্দু রীতি ও আচার-অনুষ্ঠান মেনেই পরস্পরের গলায় মালা পরান এই যুগল। 

মঙ্গলবার (০৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

বিয়ের জন্য আনশুলা বেছে নেন সূক্ষ্ম কারুকাজ করা পিচ ও কোরাল রঙের লেহেঙ্গা। এর সঙ্গে মিলিয়ে পরেন ঝলমলে সোনালি-বেইজ রঙের দুপাট্টা ও  পোলকি গহনা। 

অন্যদিকে, রোহান পরেছিলেন টেক্সচারযুক্ত শ্যাম্পেন-গোল্ড রঙের শেরওয়ানি। তার সাজকে আকর্ষণীয় করে তুলেছিল সিল্কের ঐতিহ্যবাহী পাগড়ি, যাতে পান্নাখচিত একটি ব্রোচ ছিল। 

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি শেয়ার করে আনশুলা লিখেছেন, এত মানুষের ভিড়ে, এত জায়গার মধ্যে, এত সময়ের বাঁকে—তুমিই ছিলে। জীবনের প্রতিটি মোড়, প্রতিটি ঘুরপথ আর প্রতিটি অপ্রত্যাশিত ঘটনার পরও শেষ পর্যন্ত তুমিই রয়ে গেলে। তুমি আমার সবচেয়ে প্রিয় কথোপকথন, সবচেয়ে নিরাপদ আশ্রয়, আর সবচেয়ে সহজ সিদ্ধান্ত। সবসময়ই তুমি। 

আনশুলার বিয়ে উপলক্ষে কাপুর পরিবারের পুনর্মিলন ছিল। বিয়ের অনুষ্ঠানে কাপুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : অভিনেত্রী স্লেন কেলি মারা গেছেন

এ তালিকায় রয়েছেন, আনশুলার বাবা বনি কাপুর, বড় ভাই অর্জুন কাপুর, সৎবোন জাহ্নবী কাপুর, খুশি কাপুর, চাচা অনিল কাপুর প্রমুখ। হিন্দু রীতি মেনে ‘সিঁদুর দান’ পর্বে জাহ্নবী কাপুর সিঁদুরসহ অন্যান্য অনুসঙ্গ নিয়ে রোহানের পাশে দাঁড়ান, আর খুশি কাপুর আনশুলাকে সহযোগিতা করেন। এ মুহূর্তের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়