Apan Desh | আপন দেশ

ব্যাচেলর পয়েন্টে নতুন চরিত্র, কে এ রাজেশ্রী থাপা

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৯, ১১ জুলাই ২০২৬

ব্যাচেলর পয়েন্টে নতুন চরিত্র, কে এ রাজেশ্রী থাপা

ছবি : সংগৃহীত

‘ব্যাচেলর পয়েন্ট’, বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এর ‘সিজন ৫’র ‘চ্যাপ্টার ১৩’ মুক্তি পেয়েছে।

ব্যাচেলর পয়েন্টে এবার যুক্ত হয়েছেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা। দর্শকদের মাঝে কৌতূহল তৈরি করা এ নতুন মুখের চরিত্রের নাম ‘কিরান’ বলে নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

বৃহস্পতিবার (০৯ জুলাই) নাটকটির চারটি পর্ব (৯৭ থেকে ১০০ নম্বর পর্ব) একযোগে প্রকাশ করা হয়।

শুক্রবার (১০ জুলাই) অমি তার ফেসবুক পেজে রাজশ্রীর ছবি শেয়ার করে লিখেন, ব্যাচেলর পয়েন্টের নতুন আগুন, কিরান। কিরানকে দেখতে চোখ রাখুন বঙ্গতে। 

আর নির্মাতার এ পোস্টে রাজশ্রী থাপা মন্তব্য করে ধন্যবাদ জানিয়েছেন।

শুধু তাই নয়, নেপালি এ মডেল নিজেও তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করে বাংলাদেশের দর্শকদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন : অ্যাকশন দৃশ্যে ২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা, নতুন রেকর্ড

প্রসঙ্গত, নেপালে মারজুক রাসেল, চাষি আলম, জিয়াউল হক পলাশ ও শামীম হাসান সরকারসহ পুরো টিমকে নিয়ে এই পর্বগুলোর শুটিং সম্পন্ন করেন অমি। নেপালের গল্প ও নতুন চরিত্রের পাশাপাশি এবার দর্শকদের জন্য আরও একটি বড় চমক হিসেবে থাকছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। যেখানে ব্যাচেলর পয়েন্টের চিরচেনা চরিত্রগুলোকে দেখা যাবে ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়