Apan Desh | আপন দেশ

অমর একুশে দিনব্যাপী আয়োজন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ২১ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে দিনব্যাপী আয়োজন

২১ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। থাকছে নাটক, সিনেমা, প্রামাণ্যচিত্র, শিশুতোষ অনুষ্ঠানসহ নানা আয়োজন।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানসূচি সেজেছে বিশেষ আয়োজনে। দিনব্যাপি সম্প্রচারিত অনুষ্ঠানমালায় এদিন সকাল ১০টায় রয়েছে নৃত্যানুষ্ঠান ‘আমার বর্ণমালা, ১০টা ৪০ মিনিটে ‘শিশুতোষ অনুষ্ঠান, ১১টা ২০ মিনিটে ‘কবিতা আবৃত্তি।

বিকাল সাড়ে ৪টায় রয়েছে সংগীতানুষ্ঠান ‘ভাষার গান'। বিনোদ রায়ের সংগীত পরিচালনায় সংগীত পরিবেশন করেছেন শফি মন্ডল, সাজিয়া সুলতানা পুতুল, বশিরুজ্জামান সাব্বির, ঝিলিক, কামরুজ্জামান রাব্বি, মুহিন ও স্বরলিপি।

৫টা ৪০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘কথাসাহিত্যে অমর একুশে, ৬টা ২০ মিনিটে গীতিনৃত্যনাট্য ‘একুশের চেতনায় জাতিসত্তা ও স্বাধীনতা। বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ভাষাভাষীদের নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়। সাড়ে ৮টায় রয়েছে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান।

রাত ৯টা ০৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘বর্ণমালার গান’। জামিউর রহমান লেমনের রচনায় এটি প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। অভিনয় করেছেন নাজিয়া ফারহা, কবির হোসেন, জেবা জান্নাত, হুমায়ূন কাবেরী, গাজী ফারুক প্রমুখ। 

নাটকের গল্পে দেখা যাবে- আবির, শুভ ও নিশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স সম্পন্ন করার পর বাংলা ভাষাতত্ত্ব ও বর্ণমালা বিকাশের উপর পিএইচডি করছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে বিদেশি শিক্ষার্থী লারা। গবেষণার কাজ সম্পন্ন করতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। ভিনদেশী শিক্ষার্থী লারা বাংলা ভাষার ইতিহাস জানতে গিয়ে অবাক হয়। সে জানতে পারে কীভাবে একটি জাতি তথা বাংলাদেশের মানুষ বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের রক্ত দিয়েছে। একুশে ফেব্রুয়ারিতে পিএইচডি শিক্ষার্থীরা একুশের অনুষ্ঠানের আয়োজন করে। ঐ অনুষ্ঠানে লারা বাংলায় লেখা তার নিজের একটি কবিতা পাঠ করে। বাংলা ভাষা নিয়ে তার লেখা কবিতাটি সবাইকে অবাক করে।

রাত ১০টায় রয়েছে ‘আলেখ্যানুষ্ঠান। এছাড়াও একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও প্রভাতফেরির অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ