Apan Desh | আপন দেশ

করোনায় আক্রান্ত ববিতা এখন সুস্থ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ২৯ জুলাই ২০২৪

করোনায় আক্রান্ত ববিতা এখন সুস্থ

ছবি: ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ববিতা। গত শনিবার (২৭ জুলাই) তার বোন চিত্রনায়িকা চম্পা জানান, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আপা। কয়েক দিন ধরে শরীরে ব্যথা অনুভব করছিলেন। সন্দেহ হলে করোনা টেস্ট করে জানা যায় তার করোনা পজিটিভ। 

চিকিৎসকের পরামর্শে গত ১৮ জুলাই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন হাসপাতালেই ছিলেন। করোনা নেগেটিভ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি। 

চম্পা বলেন, দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক নয়। এরমধ্যে আপা করোনায় আক্রান্ত হওয়ায় আমরা ঘাবড়ে যাই। একা মানুষ, কীভাবে কী করব, বুঝে উঠতে পারছিলাম না। বড় আপা (সুচন্দা) ও আমরা মিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেই। 

চারদিন হাসপাতালে থাকার পর নেগেটিভ রিপোর্ট আসে। আপা আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এবার একটু বেশি কষ্ট পেয়েছেন। 

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের