Apan Desh | আপন দেশ

শাকিব খানের মা মাহিয়া মাহি!

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৪, ২৪ মার্চ ২০২৪

আপডেট: ১৯:৫৫, ২৪ মার্চ ২০২৪

শাকিব খানের মা মাহিয়া মাহি!

আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম পোস্টার। শাকিব খানের জন্মদিনে বুর্জ খলিফায় দেখানো হবে ছবিটির ট্রেলার।

দেশের বিভিন্ন অংশে ধারণ করা এ ছবির শুটিংয়েও ছিল বেশ নীরবতা। শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি বাদে কে কে থাকছেন সিনেমায়, সেটাও শুরু থেকেই গোপন রেখেছেন নির্মাতারা। 

তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিষয় প্রকাশ্যে আসতে শুরু করেছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে দেখা যেতে পারে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। বাবা হয়ে পর্দায় আসবেন তারিক আনাম খান।

মাহির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ‘রাজকুমার সিনেমায় মাহি থাকছেন এটা নিশ্চিত। এমন রূপে মাহিকে আগে কেউ দেখেননি, চরিত্রেও নয়। তাকে চেনাটাই দর্শকের জন্য কঠিন হবে।’

পরিচালক হিমেল আশরাফ শুরু থেকেই রাজকুমার সিনেমা নিয়ে বেশ কিছু চমকের অপেক্ষা করতে বলেছেন। মাহিও সেই চমকেরই একটি অংশ হবেন বলে ধারণা করা হচ্ছে।

যদিও এ বিষয়ে মাহির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য মেলেনি। তবে যেহেতু এ সিনেমার বাকি চরিত্রগুলোকে আড়ালেই রাখা হয়েছে, তাই ধারণা করা হচ্ছে মাহি থাকছেন শাকিবের সঙ্গে ‘রাজকুমার’-এ। 

গেল বছরের শেষে ঢাকায় শুরু হয় বিগ বাজেটের এ সিনোমর শুটিং। এরপর পাবনা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক ও আমেরিকার নিউইয়র্কে হয়েছে সিনেমাটির বিভিন্ন অংশের দৃশ্যধারণ। 

জানা গেছে, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার। এতে শাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি মুক্তি দেয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু