Apan Desh | আপন দেশ

সানি লিওনের নতুন ইনিংস ‘চিকা লোকা’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ২৬ জানুয়ারি ২০২৪

সানি লিওনের নতুন ইনিংস ‘চিকা লোকা’

ছবি: সংগৃহীত

ভারতীয় তারকাদের রেস্তোরাঁর ব্যবসা নতুন নয়। তিনি বিনোদন অঙ্গনের হন কিংবা ক্রীড়া জগতের। শচীন টেন্ডুলকা, সুনীল শেট্টি, আশা ভোঁসলে, অর্জুন রামপাল, মিঠুন চক্রবর্তী, শিল্পা শেট্টি কুন্দ্রা থেকে নাগার্জুন। এসব তারকারা অভিনয়ের পাশাপাশি তাদের ব্যবসাও ভালোই চালাচ্ছেন। এবার তাদের তালিকায় নাম লেখালেন এক সময়ের বলিউড অভিনেত্রী সানি লিওন।

নীল দুনিয়াকে অনেক আগেই বিদায় জানিয়েছেন তিনি। অভিনয় থেকে রিয়ালিটি শো, আইটেম গানেও বেশ জনপ্রিয় সানি লিওনি। এবার শুরু করলেন জীবনের নতুন ইনিংস। শুরু করেছেন রেস্তোরাঁর ব্যবসা।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতের উত্তর প্রদেশের নয়ডায় ঝাঁ চকচকে এক রেস্তোরাঁ খুলেছেন সানি। নাম দিয়েছেন ‘চিকা লোকা’। বিলাসবহুল দ্বিতল ফুডজয়েন্ট। ইন্টেরিয়র ডিজাইনও বেশ আকর্ষণীয়। সম্প্রতি উদ্বোধনের দিন স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়েও হাজির হন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে নিজের নতুন পরিচয় দিয়ে ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। যেখানে খাবার তৈরিতে হাত লাগাতে দেখা গেছে তাকে।

কানাডায় জন্ম নেয়া ভারতীয় বংশোদ্ভূত সানি লিওন। ২০১১ সালে রিয়্যালিটি শো বিগ বস-৫ দিয়ে পরিচিতি পান। পরের বছরই জিসম-২ দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার।

গত বছর কান চলচ্চিত্র উৎসবে সানি লিওন অভিনীত সিনেমা ‘কেনেডি’ সাড়া ফেলেছে। ক্রাইম থ্রিলারটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। সিনেমায় রাহুল ভাটের বিপরীতে অভিনয় করেছেন সানি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব বাড়ছে না জ্বালানি তেলের দাম ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী ১৪ জেলায় প্রশাসক নিয়োগ ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান পেট্রোল পাম্প মালিকরা পেট্রোল-ডিজেল কী পরিমাণ মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ তেলভর্তি জাহাজে হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা তেহরানে ফের অতর্কিত হামলা ইসরায়েলের নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক