Apan Desh | আপন দেশ

কৃতি বার্মার বিরুদ্ধে ২৬৩ কোটি রুপি প্রতারণার অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৩:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০২৩

কৃতি বার্মার বিরুদ্ধে ২৬৩ কোটি রুপি প্রতারণার অভিযোগ

কৃতি বার্মা: ফাইল ছবি

আর্থিক প্রতারণা মামলার চার্জশিটে উঠে এলো আরেক অভিনেত্রীর নাম। পরিমাণ ২৬৩ কোটি রুপি। তিনি কৃতি বার্মা। হিন্দি টেলিভিশনের বেশ পরিচিত মুখ তিনি। ‘বিগ বস’, ‘রোডিজ’র মতো জনপ্রিয় রিয়্যালিটি শোতে অংশ নিয়েছিলেন। কৃতি বার্মা সোশ্যাল মিডিয়ায়ও বেশ পরিচিত। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৯ লাখের বেশি অনুসারী রয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কৃতি বার্মা আগে দেশটির আয়কর বিভাগে চাকরি করতেন। ২০১৮ সালে চাকরি থেকে ইস্তফা দেন এবং অভিনয়ে নিয়মিত হন। কিন্তু পুরনো সেই চাকরির সূত্রেই প্রতারণায় সামিল হন তিনি।

গেলো মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) চার্জশিট দাখিল করেছে ইডি। সেখানে মোট ১৪ জনের নাম রয়েছে। এতে কৃতি বার্মা ছাড়াও তার প্রাক্তন প্রেমিক ভূষণ পাটিল, রাজেশ শেট্টির নামও রয়েছে।

ওই টাকা থেকে এক কোটি দুই লাখ টাকায় একটি সম্পদ কেনা হয়। পরে ওই সম্পদ বিক্রি করে টাকা নিজের অ্যাকাউন্টে নেন অভিনেত্রী কৃতি। এছাড়া প্রতারণার টাকায় তিনি মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনেছেন বলেও অভিযোগ রয়েছে। পুরো বিষয়টি নিয়ে জোর তদন্ত চালাচ্ছে ইডি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, এই আর্থিক কেলেঙ্কারির মূল হোতা আয়কর পরিদর্শক তানাজি মণ্ডল অধিকারী। ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে অন্তত ১২টি আর্থিক প্রতারণা ঘটিয়েছেন তিনি। তার অধীনে কাজ করতেন কৃতি। সেই সুবাদে তানাজির লগইন ব্যবস্থার অপব্যবহার করে টাকা হাতিয়ে নেন এবং তা পাঠান প্রেমিক ভূষণ পাটিলের ব্যাংক অ্যাকাউন্টে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি