Apan Desh | আপন দেশ

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান 

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৩, ১১ নভেম্বর ২০২৬

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান 

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রির (এসভিএসএএইচ) নতুন ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ডিনের দায়িত্ব হস্তান্তর করা হয়। 

এ সময় নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খানসহ ভেটেরিনারি ও পশুপালন অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন<<>>বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার দুই অনুষদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষা ও গবেষণায় স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রিকে এগিয়ে নিতে দুই অনুষদকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, ২০২৮ সালের জুন মাস পর্যন্ত ডিন হিসেবে দায়িত্ব পালনকালে নতুন এ স্কুলের পথচলাকে সফল, সুন্দর ও অর্থবহ করে তুলতে আপনাদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ, সক্রিয় অংশগ্রহণ ও দোয়া একান্তভাবে কামনা করছি। সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমেই আমরা এই নতুন প্রতিষ্ঠানকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়