Apan Desh | আপন দেশ

বাকৃবির নবীনবরণ অনুষ্ঠান স্থগিত

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:০১, ৫ জুলাই ২০২৬

বাকৃবির নবীনবরণ অনুষ্ঠান স্থগিত

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিকৃত নবাগত ছাত্র-ছাত্রীদের নির্ধারিত কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

রোববার (০৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন<<>>বাকৃবিতে চীনা বিশ্ববিদ্যালয়ের কান্ট্রি অ্যান্ড রিজিয়ন স্টাডিজ হাব উদ্বোধন

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (০৬ জুলাই) সকাল ৯টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠেয় কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

তবে অনুষদীয় ও হলসমূহের ওরিয়েন্টেশন অনুষ্ঠান পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

এছাড়াও সোমবার বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বর্ষের ক্লাস ও পরীক্ষাসমূহও যথারীতি চালু থাকবে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়