Apan Desh | আপন দেশ

টানা ১০ দিন ছুটির পর আজ খুলছে স্কুল-মাদরাসা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:০১, ২৬ অক্টোবর ২০২৬

টানা ১০ দিন ছুটির পর আজ খুলছে স্কুল-মাদরাসা

ছবি: আপন দেশ

দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে টানা ১০ দিন ছুটি শেষ হয়েছে রোববার (২৫ অক্টোবর)।

সোমবার (২৬ অক্টোবর) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু হবে। 

তবে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি আরো কয়েক দিন থাকছে। কলেজে ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। 

তথ্যমতে, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি শুরু হয়েছিল গত ১৮ অক্টোবর। 

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা বন্ধ ছিল।

এদিকে, ২২ অক্টোবর ঘোষিত ছুটি শেষ হলেও ২৩ এবং ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি (শুক্র-শনিবার) থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর রোববার (২৫ অক্টোবর) লক্ষ্মীপূজার ছুটি পড়েছে। এতে টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন <> সিকদার গ্রুপের বিলিয়ন ডলার পাচার, বিপাকে ১১ ব্যাংক

অন্যদিকে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি আরও বেশি। কলেজের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ১৮ অক্টোবর থেকে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি শুরু হয়। এ ছুটি শেষ হবে ২৯ অক্টোবর।

৩০ ও ৩১ অক্টোবর শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে টানা ছুটি শেষে ১ নভেম্বর দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে যথারীতি ক্লাস শুরু হবে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়