Apan Desh | আপন দেশ

বাকৃবিতে চীনা বিশ্ববিদ্যালয়ের কান্ট্রি অ্যান্ড রিজিয়ন স্টাডিজ হাব উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৬, ২ জুলাই ২০২৬

বাকৃবিতে চীনা বিশ্ববিদ্যালয়ের কান্ট্রি অ্যান্ড রিজিয়ন স্টাডিজ হাব উদ্বোধন

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চীনের চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির (সিএইউ) কান্ট্রি অ্যান্ড রিজিয়ন স্টাডিজ হাব উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে বাকৃবির উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উন্নয়ন ও বৈশ্বিক কৃষি কলেজের (সিআইডিজিএ) অধ্যাপক ড. জুইলি জু এবং অধ্যাপক ড. চুয়ানহং ঝাং অনুষ্ঠানে অংশ নেন।

এ ছাড়া সমঝোতা স্মারক ও হাবের স্থানীয় সমন্বয়কারী হিসেবে বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল কাদের এবং এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>দেওয়ানগঞ্জে পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ দুই পরীক্ষার্থী বহিষ্কার

সমঝোতা স্মারক অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও প্রকাশনা, প্রশিক্ষণ কর্মসূচি, আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং অন্যান্য অ্যাকাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে সহযোগিতা জোরদার করা হবে। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে। বিশেষ করে চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উন্নয়ন ও বৈশ্বিক কৃষি কলেজের মাধ্যমে এ সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হবে।

অনুষ্ঠান শেষে কৃষি অনুষদের ডিন অফিসের তৃতীয় তলায় ফলক উন্মোচনের মাধ্যমে বাংলাদেশে চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কান্ট্রি অ্যান্ড রিজিয়ন স্টাডিজ হাব-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ হাবের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা নতুন মাত্রা পাবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: