ফাইল ছবি
মধ্যপ্রাচে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে অন্যান্য দেশের মতই বিপাকে পড়েছে বাংলাদেশ। এ সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাশ।
রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে শুরু হয় অনলাইন ক্লাশ। শিক্ষকরা কলেজের নিজ নিজ ক্লাশরুমে এসেই ভার্চুয়ালি ক্লাশ করান শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসে অংশ নেন এ ভার্চুয়াল ক্লাশে।
শিক্ষকরা জানান, বৈসাবির ছুটি থাকায় পরীক্ষামূলকভাবে কলেজ শাখায় ক্লাশ শুরু হলেও পর্যায়ক্রমে স্কুলেও এ কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও সপ্তাহে তিনদিন রোব, মঙ্গল, বৃহস্পতি অনলাইন এবং শনি সোম বুধ অফলাইন ক্লাশ নেয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন<<>>অস্বাভাবিক আপ্যায়ন বিলে ভুগছে ইবি
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের মহনগরের স্কুল-কলেজে অনলাইন ক্লাশ নেয়ার পরিকল্পনা নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মতামত নিতে অংশীজনদের সঙ্গে গত ৮ এপ্রিল বৈঠক অনুষ্ঠিত হয়।
পরদিন ৯ এপ্রিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, রাজধানীর কয়েকটি স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় এনে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাশের ব্যবস্থা চালু করা হয়েছে। এটি সফল হলে ধীরে ধীরে সারা দেশে কার্যকর করা যেতে পারে।
তিনি আরও জানান, শনিবার স্কুলে এসে ক্লাশ হবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিন দিন অনলাইনে ও তিন দিন অফলাইনে হবে। শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই অনলাইনে ক্লাস শুরু করবেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































