Apan Desh | আপন দেশ

ক্লাস

‘অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না সরকার’

‘অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না সরকার’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এ মুহূর্তে সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না। সোমবার (০৬ এপ্রিল) সকালে রাজধানীর শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। ববি হাজ্জাজ বলেন, সরকার বা ক্যাবিনেট এ মুহূর্তে অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে কোনো বড় পরিকল্পনা করছে না। তবে শিক্ষাখাত নিয়ে সরকারের বড় ধরনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে অতীতের ঝুলে থাকা কাজগুলো সম্পন্ন করে এ  খাতকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাখাতে সরকারের বরাদ্দকৃত অর্থ কীভাবে সঠিকভাবে এবং কার্যকরভাবে ব্যয় করা যায়, তা নিশ্চিত করতেই এ পরিদর্শন কার্যক্রম চলছে। এসময় আগামী মে-জুন মাসের মধ্যে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক স্কুলগুলো পরিদর্শন করা হবে।

০৩:৫৬ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার

নবম শ্রেণির বইয়ে অন্তর্বাসের ওয়েবসাইট!

নবম শ্রেণির বইয়ে অন্তর্বাসের ওয়েবসাইট!

দেশে পাঠ্যবই নিয়ে যেন সমালোচনার শেষই হচ্ছে না। কয়েকবছর ধরে বিভিন্ন শ্রেণির বইতে ভুলসহ বিভিন্ন বিষয় ধরা পড়ছে, যা নিয়ে সমালোচনার শেষ নেই। এবার নবম শ্রেণির ‘জীবন ও জীবিকা’ বইয়ে অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের ঠিকানাযুক্ত কিউআর কোড সংযুক্ত থাকায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বইটির ৩৮ নম্বর পেজে দেখা গেছে, ‘ধাপ-৬: ব্যবসার ব্র্যান্ডিং, মার্কেটিং বা বিপণন পরিকল্পনা’ শিরোনামে উদ্যোক্তা হিসেবে কীভাবে ব্যবসায় শুরু করতে হয় সেটি উল্লেখ করা হয়েছে। ওই পেজের ‘চিত্র ২.১: বিভিন্ন মাধ্যমে পণ্যের বিজ্ঞাপনের নমুনার চিত্র তুলে ধরে সেখানে নিত্যদিন স্টোরের একটি ছবি দেয়া হয়েছে। 

০৭:২০ পিএম, ২৫ জুন ২০২৪ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement