Apan Desh | আপন দেশ

এক অর্থবছরে যত শিক্ষক নিয়োগ দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:৫৬, ৬ এপ্রিল ২০২৬

এক অর্থবছরে যত শিক্ষক নিয়োগ দেয়া হবে

এনটিআরসিএর লোগো

২০২৬-২৭ অর্থবছরে সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৭০ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

সোমবার (০৬ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, প্রতি অর্থবছরের বাজেট চূড়ান্ত হওয়ার পূর্বে সম্ভাব্য এমপিওভুক্ত হতে যাওয়া নতুন শিক্ষকদের জন্য বাজেট বরাদ্দ দেয়া হয়। এ জন্য এনটিআরসিএর কাছে এক বছরে নিয়োগ হতে পারে এমন শিক্ষক-কর্মচারীর সংখ্যা জানতে চায় মাউশি। সংখ্যা পাওয়ার পর সম্ভাব্য বাজেট নির্ধারণ করে সেটি অর্থ মন্ত্রণালয়ে জমা দেয়া হয়।

আরও পড়ুন<<>>ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন: সভাপতি মঈদ, সম্পাদক তোজাম

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, সব মিলিয়ে ৭০ হাজারের মতো শিক্ষক নিয়োগ হতে পারে বলে আমরা জানিয়েছি। এ সংখ্যা কমতেও পারে।

জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে শনিবার (০৪ এপ্রিল) একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সম্ভাব্য শিক্ষক নিয়োগ এবং এ জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সভায় শিক্ষক-কর্মচারীদের ১০ শতাংশ উৎসব ভাতার প্রস্তাবটি নাকচ করে দেয়া হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়