Apan Desh | আপন দেশ

লম্বা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:২৫, ২৮ মার্চ ২০২৬

লম্বা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

ফাইল ছবি

রমজান মাস ও ঈদুল ফিতরের উপলক্ষে টানা এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার (২৯ মার্চ) থেকে ফের শিক্ষার্থীদের কলরবে মুখরিত হবে স্কুল-কলেজ ও মাদ্রাসা।

প্রায় ৪০ দিনের লম্বা এ ছুটি শেষ হয়েছে বৃহস্পতিবার (২৬ মার্চ)। তবে পরপর দুদিন শুক্রবার (২৭ মার্চ) ও শনিবার (২৮ মার্চ) সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে রোববার। সংশোধিত বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

সংশোধিত ছুটির তালিকায় পবিত্র রমজান ও ঈদের ছুটি শুরু হয় ১৯ ফেব্রুয়ারি থেকে এবং সেখানে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হয়।

আরও পড়ুন<<>>ইবিতে ভর্তিচ্ছুদের পাশে ছাত্রদল

এদিকে ৮ মার্চ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদের ছুটি এগিয়ে এনে পরদিন ৯ মার্চ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়।

ঈদের ছুটি শেষে রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।

গত ৯ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাবি প্রশাসন বলেছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ থেকে ২৮ মার্চ ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement