Apan Desh | আপন দেশ

বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৯, ১ জুন ২০২৫

আপডেট: ১৬:৫৩, ১ জুন ২০২৫

বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। ‘আসুন দুগ্ধশিল্পের শক্তি উদযাপন করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষদটি এবারই প্রথমবারের মতো এ দিবসটির আয়োজন করে।

রোববার (০১ জুন) নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার উপস্থাপনা, র‍্যালি, শিশুদের মধ্যে দুধ বিতরণ। এছাড়া ভেটেরিনারি অনুষদের কনফারেন্স হলে এক সেমিনারের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে স্কুল ও এতিমখানার ৫শ’ শিশুর মধ্যে দুধ বিতরণ করা হয়। এছাড়া ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ১৫ টি পোস্টার প্রেজেন্টেশন করে। এতে ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় তিনটি দল বিজয়ী হয়।

আর ওপড়ুন<<>>রাবিতে ছাত্রদলের আম বিতরণ

সেমনিারে সভাপতিত্ব করেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি। সঞ্চালনায় ছিলেন আয়োজন কমিটি সদস্য সচিব অধ্যাপক ড. মুহাঃ ইলিয়াছুর রহমান ভূঁইয়া। এতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক এআই এন্টারপ্রাইজের ব্রিড ডেভেলপমেন্ট ও বুল স্টেশনের এজিএম ডা. মোহাম্মদ আব্দুল লতিফ। এছাড়া ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এতে স্বাগত বক্তব্য দেন, বিশ্ব দুগ্ধ দিবস আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত দ্রব্যের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে ২০০১ সাল থেকে প্রতিবছর  জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে ০১ জুন দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে। সারা বিশ্বে একযোগে প্রায় ১০০টি দেশে দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ জীবিকা নির্বাহের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুগ্ধশিল্পের উপর নির্ভরশীল। বিশ্বের প্রায় ৬০০ কোটি মানুষ দুগ্ধজাত পণ্য খাবার হিসেবে গ্রহণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, একজন মানুষের দৈনিক ২৫০ মিলি দুগ্ধ গ্রহণ করা উচিত। তবে প্রাণিসম্পদ অধিদফতরের তথ্যমতে বাংলাদেশে জনপ্রতি দুগ্ধ প্রাপ্যতা ২৩৪.৪৫ মিলি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch