তাইজুল ইসলাম মুসা। ফাইল ছবি
ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা দিচ্ছেন তাইজুল ইসলাম মুসা নামে এক কথিত কবিরাজ। এ চিকিৎসার নামে তিনি এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কও স্থাপন করছেন। শুধু তাই নয়, অন্তরঙ্গ ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়েও ব্ল্যাকমেইল করছেন এ কবিরাজ।
এ ঘটনায় কিশোরীর সৎ বাবা গত ৩১ অক্টোবর পটুয়াখালীর কলাপাড়া থানায় নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।
মামলায় মুসাকে প্রধান অভিযুক্ত করে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অসুস্থ কিশোরীর চিকিৎসার জন্য পরিবার বিভিন্ন চেষ্টা করছিল। একপর্যায়ে পূর্বপরিচিত এক ব্যক্তির মাধ্যমে কবিরাজ মুসার সঙ্গে তাদের পরিচয় হয়। চিকিৎসার নামে কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এসময় অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন তিনি।
অভিযোগে বলা হয়, পরে ওই ভিডিও দেখিয়ে কিশোরীকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়। বিয়ের বিষয়ে কিশোরী চাপ দিলে অভিযুক্ত ব্যক্তি ভিডিওগুলো পেনড্রাইভে সংরক্ষণ করে তার বাড়িতে যান। এসময় কিশোরী ও তার মাকে বিষয়টি গোপন রাখতে বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকিও দেন তিনি।
আরও পড়ুন <<>> দলীয় কার্যালয় ভাঙচুর: কুমিল্লা জামায়াতের দুই আমীরের রোকন পদ বাতিল
প্রায় দুই মাস শারীরিক সম্পর্কের পর অভিযুক্ত মুসা কিশোরীর বাড়িতে গিয়ে তাকে বিয়ে করবেন না বলে জানান। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ভয়াবহ পরিণতির হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে কিশোরী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন তার বাবা।
এ বিষয়ে অভিযুক্ত মুসার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তির পরিচয় দিয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত ওসি মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তার তৃতীয় স্ত্রীর করা আরেকটি মামলাও রয়েছে। এছাড়া কিশোরীর মায়ের সঙ্গে সম্পর্কিত কিছু আপত্তিকর দৃশ্য পুলিশের হাতে এসেছে। সেগুলো যাচাই করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































