Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৯, ৩ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে ভারমন্টের একটি কেন্দ্র ভোটদানের জন্য খুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল চারটার পর ভোট গ্রহণ শুরু হয়। 

স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) আরও কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে আছে কানেকটিকাট, ইন্ডিয়ানা, কেন্টাকি, মেইন, নিউ জার্সি, নিউইয়র্ক ও ভার্জিনিয়া।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রজুড়ে আগাম ভোট দিয়েছেন ৫ কোটি ৮০ লাখের বেশি মানুষ। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের মোট সংখ্যার তুলনায় এবার অনেক বেশি ভোট পড়েছে।

নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনেই ভোট গ্রহণ হবে। আর সিনেটের ১০০টি আসনের মধ্যে নির্বাচন হবে ৩৫টিতে। এর মধ্যে ৩৩টি আসনে নিয়মিত নির্বাচন হবে। বাকি দুটি শূন্য আসন।

গার্ডিয়ান লিখেছে, এবারের নির্বাচনটি কার্যত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপের ওপর একটি গণভোটে পরিণত হয়েছে। প্রতিনিধি পরিষদ কিংবা সিনেটে রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারালে তিনি ডেমোক্র্যাটদের চাপের মুখে পড়বেন।

আরও পড়ুন <<>> বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম

সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য কংগ্রেসের উভয়কক্ষে ডেমোক্র্যাটদের অন্তত চারটি করে নিট আসন বাড়ানো প্রয়োজন। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বর্তমানে রিপাবলিকানদের হাতে ২১৮ ও ডেমোক্র্যাটদের আছে ২১৪টি আসন। অন্যদিকে সিনেটে ডেমোক্র্যাট ও তাদের মিত্রদের ৪৭টি আসনের বিপরীতে রিপাবলিকানদের হাতে আছে ৫৩টি। 

অঙ্গরাজ্যগুলোর মধ্যে সময়ের ব্যবধান থাকায় ফলাফল পর্যায়ক্রমে জানা যাবে। বাংলাদেশ সময় বুধবার (০৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ভোট কেন্দ্র বন্ধ হওয়া শুরু হবে। সবগুলো কেন্দ্র বন্ধ হতে দুপুর ১২টা পেরিয়ে যেতে পারে। অঙ্গরাজ্যগুলোর কেন্দ্র বন্ধ হওয়ার পর থেকেই মার্কিন গণমাধ্যমগুলো বুথ ফেরত জরিপ প্রকাশ করতে শুরু করবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch