Apan Desh | আপন দেশ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৩, ১৫ ডিসেম্বর ২০২৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতিসহ প্রশ্ন ফাঁস ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। শুক্রবার (১৫ ডিসেম্বর) রংপুর প্রেস ক্লাবের সামনে বিভাগের সাধারণ পরীক্ষার্থীবৃন্দের ব্যানারে মানববন্ধনে এ অভিযোগ করেন তারা। এ সময় পুনরায় পরীক্ষা নেয়াসহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে।

এদিকে পরীক্ষা পুনরায় নেয়ার দাবি জানিয়ে দুদিন আগে রিট করা হয়েছে আদালতে। 

মানববন্ধনে বক্তব্য দেন রুমান কবির, মাহমুদুল হাসান অভি, আজমিরা খাতুন, মাহবুবা খানমসহ সাধারণ পরীক্ষার্থীরা। বক্তারা অভিযোগ করেন গত ৮ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষায় ডিভাইস জালিয়াতিসহ প্রশ্ন ফাঁস ও কেন্দ্র চুক্তি করে দুর্নীতির ঘটনা ঘটেছে। যে কারণে পরীক্ষায় সঠিক মূল্যায়ন হবে না।

বক্তারা অবিলম্বে নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন নেয়ার দাবি জানান। এ সময় প্রথম ধাপের তিন বিভাগের ১৮ জেলার পরীক্ষা বাতিল, নির্বাচনের পর সুষ্ঠু ও কঠোর নিরাপত্তায় পরীক্ষা গ্রহণসহ ডিভাইস জালিয়াতির সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে।

আপন দেশ/এ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ