Apan Desh | আপন দেশ

আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০৮:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছবি: আপন দেশ

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। 

এতে ভ্যাটসহ এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার টাকার ওপরে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৫৪ হাজার টাকা । ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৯১ টাকা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্বর্ণ ও রুপার গহনার এই নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এ দামেই বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।

আরও পড়ুন <> দেউলিয়ার পথে হাঁটছে ইফাদ গ্রুপ

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৪ হাজার ৪৯১ টাকা। 

এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৭৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়