Apan Desh | আপন দেশ

স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কার দিল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:১৮, ১৯ আগস্ট ২০২৬

স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কার দিল ইসলামী ব্যাংক

ছবি: আপন দেশ

স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার দিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও মাস্টারকার্ড।

মঙ্গলবার (১৮ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড-এর কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা। 

ক্যাম্পেইন সম্পর্কে তথ্য তুলে ধরেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। 

আরও পড়ুন<<>>বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের সঙ্গে ইসলামী ব্যাংকের চুক্তি

অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, মো. মাকসুদুর রহমান ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাস্টারকার্ড-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিজিটাল ব্যাংকিং উইং প্রধান মো. মোশাররফ হোসেন। 

এসময় ক্যাম্পেইনের শীর্ষ তিন বিজয়ীর পুরস্কার হস্তান্তর করা হয়। বিজয়ীরা হলেন মো. নূরুল ইসলাম (ঢাকা), মো. আব্দুল হান্নান (চট্টগ্রাম) এবং মোহাম্মদ মাহদী হাসান (চট্টগ্রাম)।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়