Apan Desh | আপন দেশ

৪ জেলায় সীমিত পরিসরে আজও ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৫, ২৭ জুন ২০২৬

৪ জেলায় সীমিত পরিসরে আজও ব্যাংক খোলা

ছবি : আপন দেশ

আম ব্যবসায়ীদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন করতে ৪ জেলায় সীমিত পরিসরে শনিবারও ব্যাংক খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এসডিএডি বিভাগের পরিচালক মো. আবদুল মান্নান সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

এ চিঠি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন শনিবার সীমিত পরিসরে এসব ব্যাংক শাখা ও উপশাখা খোলা থাকবে।

এ সুবিধা পাবেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা, নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আমের বাজারসংলগ্ন ব্যাংক শাখার গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংক জানায়, আম মৌসুমে ব্যবসায়ীদের নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, জমা গ্রহণ সহজ করা এবং নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন : হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭  বাংলাদেশি

এ ছাড়া ছুটির দিনে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement