Apan Desh | আপন দেশ

দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:০০, ১২ মে ২০২৬

দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?

ছবি : আপন দেশ

দেশের বাজারে সবশেষ বৃহস্পতিবার (০৭ মে) স্বর্ণের দাম বাড়ানো হয়। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, যা ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। এরপর আর দামে পরিবর্তন আনা হয়নি। 

ফলে মঙ্গলবার (১২ মে) আগের দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

আরও পড়ুন : সৌদি পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়