Apan Desh | আপন দেশ

স্বর্ণ-রুপার আজকের বাজারদর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৪, ১০ এপ্রিল ২০২৬

স্বর্ণ-রুপার আজকের বাজারদর

স্বর্ণের অলঙ্কার ও বার

মধ্যপ্রাচ্যে আপাতত স্বস্তি বিরাজ করছে। ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমন পরিস্থিতিতে বৈশ্বিক স্বর্ণের বাজারে অস্থিরতা কিছুটা কমলেও দেশের বাজারে দুই দফা কমেছে মূল্যবান এ ধাতুর দাম। সর্বশেষ নির্ধারিত সে দামেই শুক্রবার (১০ এপ্রিল) বিক্রি হচ্ছে স্বর্ণ।

এর আগে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন<<>>টাকার অবমূল্যায়ণ চায় না এফবিসিসিআই

এরআগে, বুধবার স্বর্ণের দাম ভরিতে বাড়ে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা। এবার স্বর্ণের দামে বড় পতন হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

একই দিন রুপার দামও ভরিতে ১৭৫ টাকা কমেছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়