Apan Desh | আপন দেশ

বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২০, ৭ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

ছবি : আপন দেশ

চলতি বছরের জানুয়ারিতে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স ছিল ৪০-৫০ বছরের মধ্যে। 

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

গত ২১ জানুয়ারি তার শরীরে জ্বর ও মাথাব্যথাসহ নিপাহ ভাইরাসের লক্ষণ দেখা দেয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং এক সপ্তাহ পর তিনি মারা যান। পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন।

জানা গেছে,মারা যাওয়া নারী সম্প্রতি কোনো ভ্রমণ করেননি, তবে তিনি কাঁচা খেজুরের রস খেয়েছিলেন। সাধারণত নিপাহ ভাইরাস বাদুড়ের মাধ্যমে ছড়ায়। বাদুড় খেজুরের রস বা কোনো ফল খেলে সেখান থেকে মানুষ আক্রান্ত হতে পারে।

মারা যাওয়া ব্যক্তির সংস্পর্শে আসা ৩৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে তাদের সবার পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

আরও পড়ুন : সীমান্তে গুলিবিদ্ধ সেই আফনান মারা গেছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভাইরাসটি একজনের থেকে অন্যজনে সহজে ছড়ায় না, তাই আন্তর্জাতিকভাবে বড় কোনো ঝুঁকির সম্ভাবনা নেই।

উল্লেখ্য, ২০২৫ সালেও বাংলাদেশে এই ভাইরাসে চারজন মারা গিয়েছিলেন। এখন পর্যন্ত এই রোগের কোনো নির্দিষ্ট ওষুধ বা টিকা আবিষ্কৃত হয়নি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান