Apan Desh | আপন দেশ

এলপি গ্যাসের দাম বাড়ল ৩৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৩, ২ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:৩৯, ২ অক্টোবর ২০২৪

এলপি গ্যাসের দাম বাড়ল ৩৫ টাকা

ফাইল ছবি

ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

বুধবার (২ অক্টোবর) দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বিইআরসি। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নির্ধারিত দাম কার্যকর হবে।

এর আগে সেপ্টেম্বরে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৪২১ টাকা। যা চলতি মাস থেকে ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগস্টে দাম ছিল এক হাজার ৩৭৭ টাকা। আর গত আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল যথাক্রমে ১১ টাকা ও ৩ টাকা। সেসময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় যথাক্রমে ১ হাজার ৩৭৭ টাকা ও ১ হাজার ৩৬৬ টাকা।
 
গত জুন ও মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা ও ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর টানা ৮ মাস বাড়ার পর গত ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয়েছিল এলপিজির দাম। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া গত মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা, ফেব্রুয়ারিতে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা ও জানুয়ারিতে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
 
একইসঙ্গে বুধবার অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৬ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
 
এদিকে, গত সেপ্টেম্বর মাসে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দাম বাড়িয়েছিল বিইআরসি। সেপ্টেম্বরে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম আগস্টের তুলনায় মূসকসহ ২ টাকা ৫ পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৬৫ টাকা ২৬ পয়সা। আর আগস্ট ও জুলাইতে অটোগ্যাসের দাম যথাক্রমে বাড়ানো হয়েছিল ৫১ পয়সা ও ১৭ পয়সা। সেসময় অটোগ্যাসের দাম যথাক্রমে মূসকসহ নির্ধারণ করা হয়েছিল ৬৩ টাকা ২১ পয়সা ও ৬২ টাকা ৭০ পয়সা।
 
তবে জুন, মে ও এপ্রিলে অটোগ্যাসের দামও কমিয়েছিল সংস্থাটি। জুন, মে ও এপ্রিলে যথাক্রমে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৫৩ পয়সা, ৬৩ টাকা ৯২ পয়সা ও ৬৬ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
 
আর মার্চ মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৮ টাকা ৫ পয়সা নির্ধারণ করা হয়। এছাড়া গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে মূসকসহ দাম নির্ধারণ করা হয়েছিল যথাক্রমে ৬৭ টাকা ৬৮ পয়সা ও ৬৫ টাকা ৬৭ পয়সা।
 
উল্লেখ্য, ২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের আরপিও সংশোধনসহ নির্বাচনসংক্রান্ত একাধিক বিল পাস সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারত সরকারের গাজীপুরে মিলগেট বস্তিতে আগুন ‘অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না সরকার’ কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ইরানি হামলা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ স্বর্ণের দামে পতন, ভরিতে কত কমলো? সৌদিতে নিহত আল মামুনের মরদেহ ঢাকায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম: ক্রীড়া প্রতিমন্ত্রী আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিটি লঙ্ঘন করছে: হামাস