Apan Desh | আপন দেশ

যমুনা সার কারখানা চালুর দাবি

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:১০, ২৫ জুন ২০২৪

আপডেট: ১২:২৭, ২৫ জুন ২০২৪

যমুনা সার কারখানা চালুর দাবি

জামালপুর সরিষাবাড়ীর যমুনা সার কারখানা পুনরায় চালুর দাবি শ্রমিক-কর্মচারীদের। এজন্য মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। সোমবার (২৪ জুন) সকালে কারখানার সামনে সমাবেশ করেন। এতে অংশ নেন প্রায় চার শতাধিক শ্রমিক ও কর্মচারী।

কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) ব্যানারে ঘণ্টাব্যাপী প্রধান ফটক অবরোধ করা হয়।

এ সময় বক্তারা অভিযোগ করেন বলেন, তিতাস কর্তৃপক্ষ গ্যাস সংকটের অজুহাত দিয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। এ কারণে দীর্ঘ ছয় মাস উৎপাদনও বন্ধ।

অচল অবস্থায় যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা জানিয়ে তারা বলেন, লোহার যন্ত্রাংশগুলোতে ইতোমধ্যে জং ধরেছে। যেকোন উপায়েই হোক কারখানাটি পুনরায় চালু করুন। না হলে এ কারখানা পরে আর চালু করা সহজ হবে না।

আপন দেশ/এবি/এইউ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের