Apan Desh | আপন দেশ

আলফালাহ কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৩, ১৮ এপ্রিল ২০২৪

আলফালাহ কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া

আবুধাবি গ্রুপের মালিকানাধীন পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহর বাংলাদেশের কার্যক্রম কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া। এর আগে এ বিষয়ে ব্যাংক আলফালাহর কাছে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশি ব্যাংকটি। ব্যাংক আলফালাহর বাংলাদেশের কার্যক্রম, সম্পদ ও দায় ব্যাংক এশিয়ার অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

বুধবার (১৮ এপ্রিল) পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ও দেশটির একাধিক গণমাধ্যমের সূত্রে এ তথ্য জানা গেছে।

১৯৯৯ সালে যাত্রা শুরুর পর থেকে এ তৃতীয়বারের মতো কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশে থাকা কার্যক্রম কেনার পদক্ষেপ নিয়েছে ব্যাংক এশিয়া। এর আগে কানাডাভিত্তিক নোভা স্কোটিয়া ও পাকিস্তানের আরেক ব্যাংক মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করেছিল ব্যাংক এশিয়া।

এ প্রসঙ্গে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল আর কে হুসেইন গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কোনো সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।

পাকিস্তানের অন্যতম বৃহৎ ব্যাংক হলো ব্যাংক আল ফালাহ, যার মালিকানা হচ্ছে আবুধাবি গ্রুপ। পাকিস্তানের ২০০টির বেশি শহর ও মফস্বলে তাদের ১ হাজার ২৪টির বেশি শাখা রয়েছে। এর বাইরে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থিতি আছে বাংলাদেশ, আফগানিস্তান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ