Apan Desh | আপন দেশ

জ্বালানী তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ২৯ সেপ্টেম্বর ২০২৩

জ্বালানী তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। শুক্রবার(২৯সেপ্টেম্বর) সকালের দিকের লেনদেনে এই চিত্র দেখা যায়। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের জন্য শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২১ সেন্ট কমে ৯৫ দশমিক ১৭ ডলারে দাঁড়ায়। তাছাড়া ব্রেন্ট ডিসেম্বরের দাম ১০ সেন্ট কমে ৯৩ ডলারে দাঁড়িয়েছে। 

এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডেয়েটের দাম ব্যারেলপ্রতি ৮ সেন্ট কমে ৯১ দশমিক ৬৩ ডলার হয়েছে।

আরও পড়ুন<<>> ইউরোপের ‘বিষাক্ত’ জাহাজের বোঝা বাংলাদেশের সৈকতে

এর আগে বৃহস্পতিবার তেলের দাম কমে প্রায় এক শতাংশ। সম্প্রতি তেলের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতে লাভবান হয়েছেন ব্যবসায়ীরা। এদিকে ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারে ভারতের কাছে জ্বালানি তেল বিক্রি করছে রাশিয়া। যদিও এই দাম পশ্চিমাদের বেঁধে দেয়া মূল্যসীমা থেকে অন্তত ২০ ডলার বেশি। ব্যবসায়ী ও রয়টার্সের ক্যালকুলেশনে এমন চিত্র পাওয়া গেছে।

এর আগে রাশিয়ার তেলের মূল্যসীমা ৬০ ডলারে নির্ধারণ করে পশ্চিমারা। কিন্তু তাদের এই নিয়মের তোয়াক্কা না করেই বেশি দামে তেল বিক্রি করছে রাশিয়া।

ক’দিন আগে রাশিয়া ও সৌদি আরবসহ ওপেক প্লাস তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয়।

এরপর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯০ ডলার ছাড়িয়ে যায়। যদিও রাশিয়ার ইউক্রেন যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম বেড়ে ১২০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ