Apan Desh | আপন দেশ

‘দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে দুদক’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২১, ৬ মে ২০২৬

আপডেট: ১৯:২৩, ৬ মে ২০২৬

‘দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে দুদক’

দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম

জেলা পর্যায়ে সর্বত্র দুর্নীতি প্রতিরোধ প্রচারাভিযানের জন্য জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (০৬ মে) চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে দুদক সংক্রান্ত কার্য অধিবেশন শেষে দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম সাংবাদিকদের এ কথা জানান। 

দুদক সচিব বলেন, আজকে জেলা প্রশাসক সম্মেলনের আমাদের ছিল মোটামুটি সর্বশেষ অধিবেশন। এখানে জেলা প্রশাসকদের দুদকের বর্তমান কাঠামোতে আমরা যে কাজগুলো করছি, সে সম্পর্কে একটু ধারণা দেয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধমূলক যে কাজগুলো আছে সেখানে জেলা প্রশাসকদের ভূমিকা রয়েছে। বিশেষত দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা পালন করতে বলা হয়েছে। 

আরও পড়ুন<<>>সব জেলায় ফোকাল পারসন দিচ্ছে সরকার

শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি বিরোধী লিফলেট ও সততা স্টোর চালুর বিষয় তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সততা স্টোর আছে। স্টোরগুলো অনেক ক্ষেত্রেই খুব ভালোভাবে কাজ করছে না। ডিসিরা যখন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন যান সেখানে এগুলো ভালোভাবে চলছে কিনা সে জিনিসগুলো দেখবেন। কোথাও সহযোগিতার দরকার হলে আমাদের জানাবেন। আমরা সহযোগিতা করব।

বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ আসছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয় নিয়ে আমরা তাদের সতর্ক করেছি। এমনকি আমাদের কর্মকর্তাদের নাম দিয়েও যদি এ ধরনের কোনও প্রচারণা তারা চালায় অবশ্যই যেন তাৎক্ষণিকভাবে আমাদের হটলাইন নাম্বারও (১০৬) জানিয়ে দেয়া হয়। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবো।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়