Apan Desh | আপন দেশ

বেনজীরের স্ত্রী-মেয়েকে ফের দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৯, ৯ জুন ২০২৪

বেনজীরের স্ত্রী-মেয়েকে ফের দুদকে তলব

সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়েকে আগামী ২৪ জুন জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে ওই সময় দেয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, রোববার (৯ জুন) বিকেলে তাদের আইনজীবী দুদকে হাজির হয়ে এ আবেদন করেন। আবেদনে দুদকের কাছে ১৫ দিন সময় চাওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আবারও তলব করে কমিশন।

আরও পড়ুন>> মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে: চেম্বার আদালত

জানা গেছে, গত ২৮ মে বেনজীর, তার স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। দুদকের পাঠানো নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। ইতোমধ্যে বেনজীরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৩ জুন তলব করা হয়েছে।

সম্প্রতি বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২৭ বিঘা জমি, ঢাকার গুলশানে চারটি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ ও ২৬ মে পৃথক দুটি আদেশে এসব সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত।

এদিকে ইতোমধ্যে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জব্দ করা সম্পত্তি দেখভালে প্রশাসক নিয়োগ করা হয়েছে।  

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch