Apan Desh | আপন দেশ

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:১১, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা। জেলার ডিগ্রিরচর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর এ মামলা হয়েছে। তার বিরুদ্ধে ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন উপ-সহকারী পরিচালক খালিদ হোসাইন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ২০২১ সালের ২৭ জানুয়ারি মিন্টুসহ তার পরিবারের সম্পদ বিবরণী তলব করে দুদক। সে বছরের ৩০ নভেম্বর সম্পদ বিবরণী দাখিল করেন। এতে ৩২ লাখ ২৭ হাজার ৩৮১ টাকার সম্পদের তথ্য গোপন করেন তিনি। 
এছাড়া অসত্য তথ্য দিয়ে ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। যা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ অভিযোগে সোমবার মামলাটি দায়ের করা হয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত