Apan Desh | আপন দেশ

রুমা-থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

বান্দারবান প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১১, ১৪ জুলাই ২০২৩

রুমা-থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

দীর্ঘ ৮ মাস পর বান্দরবানের রুমা-থানচি উপজেলায় ভ্রমণে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। তবে রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে।

শুক্রবার (১৪ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বান্দরবানের রোয়াংছড়ি- রুমা উপজেলার দুর্গম এলাকা গুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের ১৭ অক্টোবর রোয়াংছড়ি-রুমা উপজেলায় স্থানীয় এবং বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।

পরে কয়েক দফায় বাড়িয়ে রোয়াংছড়ি-রুমা, থানচি ও আলীকদমেও দেওয়া হয়েছিল এ নিষেধাজ্ঞা। আলীকদমে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ক্রমান্বয়ে রোয়াংছড়ি-রুমা ও থানচিতে নিষেধাজ্ঞা বহাল ছিল। অবশেষে রুমা ও থানচি উপজেলায় সেই নির্দেশনা প্রত্যাহার হয়েছে।

তবে পর্যটকদের দুর্গম এলাকায় যাওয়ার আগে উপজেলা প্রশাসন থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ