ছবি: আপন দেশ
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের অবহেলিত জগমনের চরের মানুষের জীবনমান উন্নয়নে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। সভায় নদীভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে জগমনের চর ফ্রেন্ডশিপ স্কুল মাঠে এ মতবিনিময় সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান এবং জেলা ওলামা দলের আহবায়ক ডেন্টিস্ট মো. ফজলুল হক।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা চরাঞ্চলের দীর্ঘদিনের নানা সংকট ও দুর্ভোগের কথা তুলে ধরেন। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীভাঙনের ঝুঁকি, যাতায়াতের অনুন্নত অবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং সরকারি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
আরও পড়ুন<<>>লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্ততি সভা
প্রধান অতিথির বক্তব্যে সোহেল হোসনাইন কায়কোবাদ চরাঞ্চলের মানুষের এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সরকারি সুযোগগুলো যেন চরের মানুষ সহজে পান, সে বিষয়ে সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন জগমনের চর ফ্রেন্ডশিপ স্কুলের সভাপতি মো. কাশেম আলী, ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম আহবায়ক বাবু আর্মি। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাবর আলী, বক্কর আলী ও আমির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































