ছবি: আপন দেশ
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ ভাবে পালন উপলক্ষে প্রস্ততিমূলক সভা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু,অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী,জেলা জামায়াতের আমীর এ আর হাফিজ উল্যা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা প্রমুখ।
আরও পড়ুন<<>>রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা জোরদার
এসময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারী বেসরকারী দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































