Apan Desh | আপন দেশ

ডিজিটাল আসক্তি প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান 

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৪, ১৭ নভেম্বর ২০২৬

ডিজিটাল আসক্তি প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান 

ছবি: আপন দেশ

ডিজিটাল প্রযুক্তির সুফল সচেতনভাবে গ্রহণ করতে হবে। একই সঙ্গে এর ক্ষতিকর দিকগুলো পরিহার করতে হবে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে ডিজিটাল আসক্তি থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভিক্টোরিয়া কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এ কথা বলেন।

রাজশাহীতে মা’আরিফুল কুরআন অ্যাকাডেমীর উদ্যোগে ‘ডিজিটাল আসক্তি: ইসলামের আলোকে প্রতিকার’ শীর্ষক সেমিনারটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সবক প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনকে সহজ ও গতিশীল করেছে। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ভূমিকা রয়েছে। তবে এর নেতিবাচক দিকগুলো সম্পর্কেও আমাদের সচেতন থাকতে হবে। ডিজিটাল প্রযুক্তির সুফল সচেতনভাবে গ্রহণ করতে হবে এবং ক্ষতিকর দিকগুলো পরিহার করতে হবে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে ডিজিটাল আসক্তি থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর গৃহীত উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। 

আরও পড়ুন<<>>নাটোরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

তিনি আরও বলেন, রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মহানগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ কাওসার হুসাইন এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন-বাংলাদেশের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার মুফাসসির হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া হাবিবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ মো. আবুল কাশেম।

এ সময় মা’আরিফুল কুরআন অ্যাকাডেমীর চেয়ারম্যান হাফেজ রবিউল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, দফতর সম্পাদক মো. সৈকত পারভেজ, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সারোয়ার পারভেজ রকি, ১৪ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদলের আহবায়ক মোস্তাকিন পিংকু, যুবনেতা আবির হোসেন, সহ প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়