ছবি: আপন দেশ
প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের প্রত্যয় নিয়ে কুড়িগ্রামে শিক্ষক প্রতিনিধি সম্মেলন ২০২৬ হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম পিটিআই হলরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. এনামুল হক। সেক্রেটারী মো. সোহেল কামালের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারী মো. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা হলো জাতীয় শিক্ষার মূল ভিত্তি। প্রাথমিক শিক্ষার মান নিশ্চিত করতে হলে শিক্ষকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করা জরুরি। শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ থাকলে সব যৌক্তিক দাবি আদায় সম্ভব।
আরও পড়ুন<<>>ফ্যামিলি কার্ড বাস্তবায়নে লক্ষ্মীপুরে প্রশিক্ষণ
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. আজিজুর রহমান সরকার, রংপুর বিভাগীয় সভাপতি মো. রেজাউল করিম শামীম, জেলা উপদেষ্টা মাওলানা মো. আব্দুল হামিদ মিয়া এবং উপদেষ্টা মাওলানা মো. নিজাম উদ্দিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, সেক্রেটারী মো. ইমরান বিন সোলায়মান।
সম্মেলনে বক্তারা প্রাথমিক শিক্ষার বিদ্যমান সমস্যা সমাধান, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান। একই সঙ্গে কুড়িগ্রাম জেলার প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল ও আন্তরিক হয়ে কাজ করার আহবান জানানো হয়।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার দেড় শতাধিক শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































