Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৯, ১ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮

ছবি : আপন দেশ

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৬৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুজনকে আগের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

এ ছাড়া ছয়জনকে ৩৪ ধারায় গ্রেফতার এবং ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: দেউলিয়ার পথে হাঁটছে ইফাদ গ্রুপ

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানায় ১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অপর ৯ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। 

কোম্পানীগঞ্জ থানায় ২১ জন, বেগমগঞ্জ মডেল থানায় পাঁচজন, চরজব্বর থানায় ছয়জন, চাটখিল থানায় আটজন এবং কবিরহাট থানায় ছয়জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। এ ছাড়া সোনাইমুড়ী থানায় আটক ১১ জনের মধ্যে ছয়জনকে ৩৪ ধারায় গ্রেফতার এবং অপর পাঁচজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত এসপি (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে র্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়