ছবি: আপন দেশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের রিপা মার্কেটের একটি দোকান খোলার সময় ভেতরে ঢুকে পড়ে গন্ধগোকুলটি।
দোকানের মালিক সুবল দাশ বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
আরও পড়ুন<<>>চাকরির ফাঁকে টিআই সাইফ উদ্দিনের শখের বাগান
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
পরে উদ্ধার করা গন্ধগোকুলটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গন্ধগোকুলটি বনে অবমুক্ত করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































