ছবি : আপন দেশ
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ বরাদ্দ দিয়েছেন বলে জানিয়েছেন পার্বত্য রাঙ্গামাটি আসনের এমপি দীপেন দেওয়ান।
তিনি বলেন, শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত জোর দিয়েছেন। সেক্ষেত্রে পার্বত্য অঞ্চল অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক পিছিয়ে। তাই পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাঙামাটিতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপেন দেওয়ান এমপি আরো বলেন, অতীতের সরকার শিক্ষার বরাদ্দের নামে লুটপাট করেছে। শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে যাতে দুর্নীতি না হয় সে ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো। এক্ষেত্রে কোনো আপোশ করবো না। শিক্ষার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা থাকবে। সৃজনশীল শিক্ষার প্রসারে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ যে উদ্যোগ নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন।
শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলা আয়োজিত আলোচনা সভা, সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলার উপদেষ্টা মাওলানা আনোয়ারুল মোস্তফা হেজাজী।
আরও পড়ুন <<>> গ্রিড উপকেন্দ্রে বিস্ফোরণ, শহরে বিদ্যুৎ বিপর্যয়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটির সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের সাবেক কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ মো. আখতার হোসেন চৌধুরি, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেল, সমন্বয়ক অ্যাডভোকেট জামাল হোসেন ও রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আলম প্রমুখ।
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলা সমন্বয়ক হাফেজ তানজিলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিচালক সৈয়দ মোহাম্মদ খোবাইব।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মো. হাসান ও ইসমাঈল হোসেন মুন্না। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আবদুল আলী অ্যাকাডেমির সহকারী শিক্ষক আলমগীরের, মো. তৈয়বিয়া আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ মো. মনসুর আলি , শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলার উপদেষ্টা মো. আলী খান ও মো. শহিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে শতাধিক শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ, সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































