Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে আ.লীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শ্রমিকদলের সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে আ.লীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শ্রমিকদলের সমাবেশ

ছবি : আপন দেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এর বিরুদ্ধে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে সমাবেশ ও মিছিল করেছে শ্রমিকদল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে শ্রমিক দলের নেতাকর্মীরা। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

সমাবেশে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ কে এম মুনিরুল হক মুনীর অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

আরও পড়ুন <<>> ‘পার্বত্যাঞ্চলে শিক্ষা উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন’

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, বাবু অমল ব্যানার্জী, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, মাসুদ করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক, দেলোয়ার হোসেন, দফতর সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বাবুল সরকার, আমিনুর রহমান, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল হালিম, সদস্য সচিব দেলোয়ার হোসেন'সহ জেলা, থানা ও পৌর শ্রমিক দলের অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়