Apan Desh | আপন দেশ

পানিসম্পদ মন্ত্রী

মাধ্যমিকেও মিড ডে মিল চালুর কথা ভাবছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

মাধ্যমিকেও মিড ডে মিল চালুর কথা ভাবছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ের মতো মাধ্যমিক বিদ্যালয়েও মিড ডে মিল (দুপুরের খাবার) চালু করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে ভাবছে। এ তথ্য জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার (০৪ জুলাই) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান শীর্ষক বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন সকালে অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী চন্দ্রগঞ্জ বাজারের আফজল রোডের চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন। সড়ক পরিদর্শন কার্যক্রমের কারণে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দেড় ঘণ্টা দেরিতে শুরু হয়। তবে দীর্ঘ অপেক্ষা সত্ত্বেও শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের স্বাগত বক্তব্য রাখেন।

০৯:২৮ পিএম, ৪ জুলাই ২০২৬ শনিবার

নয়ছয় বুঝ দিয়ে কাজ করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী 

নয়ছয় বুঝ দিয়ে কাজ করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী 

নয়ছয় বুঝ দিয়ে আর কোন কাজ করা যাবে না বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি বলেন, মনে রাখবেন এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন। এটা তারেক রহমানের সরকার।  সোমবার (২৫ মে) পঞ্চগড়ের মাড়েয়া এলাকায় সে আউলিয়ারঘাটে ওয়াই ব্রীজ পরিদর্শনে গিয়ে প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে হুশিয়ারি উচ্চারণ করে তিনি এসব কথা বলেন। পরিদর্শন কালে প্রতিমন্ত্রী আজাদ রড, বালি, সিমেন্টের গুণগত মান যাচাই করে উষ্মা প্রকাশ করে বলেন, এ ব্রীজ বারবার হবেনা একবারই হবে। তাই নয়ছয় বাদ দিয়ে দেশের মানুষের জন্য চিন্তা করে স্বচ্ছ ধারায় ফিরে আসুন।কাজ করতে যেকোনো প্রতিবন্ধকতা তৈরি হলে স্থানীয় এমপি হিসেবে আমি আপনাদের সহযোগিতা করবো।  তিনি আরও বলেন, সিডিউল অনুপাতে কাজ করবেন। বিন্দু পরিমাণ অনিয়ম দূর্নীতি হলে ছাড় দেয়া হবেনা প্রয়োজনে জেলে দিতেও দ্বিধাবোধ করব না। 

০৯:২৪ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার

দেশের স্বার্থেই শিক্ষার্থীদের রাজনীতিতে আসতে হবে: পানিসম্পদ মন্ত্রী

দেশের স্বার্থেই শিক্ষার্থীদের রাজনীতিতে আসতে হবে: পানিসম্পদ মন্ত্রী

শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিমুখ হওয়া উচিত নয়। দেশের স্বার্থে সচেতনভাবে ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। ছাত্ররাজনীতিকে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান ভিত্তি বলে মন্তব্য করেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন,  ছাত্ররাজনীতি থেকে গড়ে ওঠা নেতৃত্বই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে। মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘সিটিজেন ডায়ালগ: ম্যানিফেস্টো টু অ্যাকশন চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

০৭:১১ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

জনকল্যাণ রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত:  পানিসম্পদ প্রতিমন্ত্রী

জনকল্যাণ রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জনগণের কল্যাণের জন্য রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি। শনিবার (১৬ মে) দুপুরে বোদা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাদক-জুয়া খেলা আমার দেশের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। আমাদের সবাইকে যুব ও ছাত্র সমাজকে রক্ষায় মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে হবে। সরকারের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।

০৮:৪৯ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার

‘রেগুলেটর না থাকায় নদী ভাঙন রোধ করা যাচ্ছে না’

‘রেগুলেটর না থাকায় নদী ভাঙন রোধ করা যাচ্ছে না’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছে না। নদীর দুই দিকেই ভাঙছে। ভবিষ্যতে একনেক কমিটিতে মুছাপুর রেগুলেটর প্রকল্প পাস হবে। এরপর মুছাপুর রেগুলেটর ও মুছাপুর ক্লোজারের কাজ শুরু হবে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে নোয়াখালী কোম্পানীগঞ্জে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিস্কাশন ব্যবস্থানর উন্নয়ন (অংশ-১) প্রকল্প এলাকা পরিদর্শন কর্মসূচিতে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

০৮:২৫ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement